রাজধানী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৩


রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। শনিবার সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ। তিনি বলেন, গ্রেপ্তার ৫৩ জনের কাছ থেকে ৬৮ দশমিক ৫ গ্রাম ১৫৩ পুরিয়া হেরোইন, ৯ হাজার ৯৪৬ পিস ইয়াবা, ১৪ কেজি ৭৫ গ্রাম ১১০ পুরিয়া গাঁজা, তিনটি গাঁজার গাছ ও পাঁচশ গ্রাম আইস জব্দ করা হয়।
গ্রেপ্তারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।



