দেশজুড়ে

খুলনার জাব্দিপুর এলাকা থেকে চোরাই সামগ্রীসহ সংঘবদ্ধ চোর চক্রের সদস্য আটক

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন জাব্দিপুর এলাকা থেকে বাইসাইকেল, ৮টি টিউবয়েল, দুই কয়েল বৈদ্যুতিক তার, ১টি মোটর, ১টি গ্যাসের সিলিন্ডা, ১টি গ্যাসের চুলা এবং কসমেটিক্স সামগ্রীসহ সংঘবন্ধ চোর চক্রের রবিউল ইসলাম রবি নামের এক সদস্যকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। ৫ জানুয়ারী শনিবার দুপুরের পর থেকে এলাকাবাসী যোগিপোল ৭নং ওয়ার্ডের বিভিন্ন স্থান থেকে এ সকল চোরাই মালামাল উদ্ধার করে। পরে স্থানীয় ইউপি সদস্যদের এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে খানজাহান আলী থানা পুলিশের কাছে হস্থাস্তর করা হয়।

এলাকাবাসী জানিয়েছেন, সম্প্রতি যোগিপোল ও যাব্দিপুর এলাকায় বেশ কিছু চুরির ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার যোগিপোল ৯নং ওয়ার্ডের শাহিনের বাড়ীর মটর ও টিউবয়েল চুরি হয়। চুরির ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে শাহিন এলাকাবাসীকে নিয়ে শনিবার বিকাল ৩টায় ৭নং ওয়ার্ডের যাব্দিপুরের এশার বাড়ীর ভাড়াটিয়া করিমের পুত্র রবি (২৫) কে সন্দেহজনকভাবে আটক করে।

পরে রবির স্বীকারোক্তিতে যাব্দিপুর রেললাইন সংলগ্ন খালেক মাস্টারের পুকুর থেকে ৮টি টিউবয়েল এবং হাসানের মাছের ঘরের টোংসহ বিভিন্ন স্থান থেকে ১টি বাইসাইকেল, দুই কয়েল বৈদ্যুতিক তার, ১টি মটর, ১টি গ্যাসের সিলিন্ডার, ১টি গ্যাসের চুলা এবং কসমেটিক্রা সামগ্রী উদ্ধার করে। এ সময় চুরির কাজে ব্যবহৃত রড, শাবল, দুটি হাইসো দাসহ কিছু সরঞ্জাম উদ্ধার করে। আছর বাদ এলাকার কয়েকশত জনতা উদ্ধারকৃত চোরাই মালামালসহ রবিকে জাব্দিপুর স্কুল মাঠে এনে খানজাহান আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

চোরাই মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস বলেন, উক্ত ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

এই বিভাগের আরও সংবাদ