দেশজুড়ে

কেএমপি’র অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৫

আহছানুল আমীন জর্জ,খুলনা প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ বাপ্পি মোড়ল(২০), পিতা-দেলোয়ার মোড়ল,সাং-রুদাঘোরা, এ/পি সাং-রানাই,থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা; ২) মোঃ আজিম হোসেন(৩৫), পিতা-মোঃ নুরু মিয়া সরদার, সাং-নবপল্লী গোলাম মোক্তাদির সড়ক, থানা-সোনাডাঙ্গা মডেল; ৩) আমিনুল ইসলাম ইমন(২৩), পিতা-মোঃ টিপু সুলতান আকাশ, এ/পি সাং-মধ্যডাঙ্গা সরকারী প্রাথমিক স্কুলের পিছনে, থানা-দৌলতপুর; ৪) আব্দুল আহাদ শেখ(১৯), পিতা-মোঃ নাসির শেখ,সাং-দৈবজ্ঞকাটি, থানা-মোড়েলগঞ্জ,জেলা-বাগেরহাট, এ/পি সাং-মধ্যডাঙ্গা সরকারী প্রাথমিক স্কুলের পিছনে এবং ৫) শেখ মাহির লাবিব(২১),পিতা-শেখ আকমল হোসেন, সাং-দেয়ানা কল্পতরু মার্কেটের পশ্চিম পাশে, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদের’কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার ( এডিসি, মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং ) মোঃ কামরুজ্জামান ৫ ফেব্রুয়ারী শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লেখিত তথ্য নিশ্চিত করেন ।

এই বিভাগের আরও সংবাদ