দেশজুড়ে

কেএমপি’র অভিযানে ১৭৫ পিস ইয়াবা সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) রাজিব মোল্লা(২৭), পিতা-মৃত: জাহাঙ্গীর মোল্লা, সাং-জিন্নাহপাড়া ৯নং গলি, থানা-লবণচরা; ২) মোঃ ওবায়দুল্লাহ খান(৩১), পিতা-মৃত: গোলাম রসুল খান, সাং-বৃত্তি ভুলবাড়িয়া সরাফপুর, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা এবং ৩) হাবিব গাজী(৩৭), পিতা-মৃত: ইউছুফ গাজী, সাং-মাধবকাঠী পশ্চিমপাড়া, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনাদের’কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি’র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ৩১ জানুয়ারী সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।

এই বিভাগের আরও সংবাদ