শীর্ষ নিউজ

চলতি অর্থবছর শেষে ৭.২ শতাংশ প্রবৃদ্ধি হবে: অর্থমন্ত্রী

চলতি অর্থবছর শেষে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৭.২ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রোববার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ভার্চ্যুয়ালি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, গত বছর জিডিপিতে আমাদের প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৪৩ শতাংশ। এ বছর (২০২১-২২) হবে ৭ দশমিক ২ শতাংশ। আমাদের জিডিপির আকার হবে ৪৫৫ বিলিয়ন মার্কিন ডলার। এই ৪৫৫ বিলিয়ন মার্কিন ডলারকে আমাদের যে জনগোষ্ঠী আছে তার সাথে ভাগ দিলেই আমাদের মাথাপিছু আয় ২ হাজার ৭৮৫ মার্কিন ডলারে উন্নীত হবে। এটা হচ্ছে আমাদের এই বছরের হিসাব। আশা করি আগামী অর্থবছরে আমাদের জিডিপির আকার অর্ধ ট্রিলিয়নের মাইলফলক স্পর্শ করবে। সেসময় আমাদের মাথাপিছু আয় দাঁড়াবে ২ হাজার ১৫ বিলিয়ন মার্কিন ডলার।

তিনি বলেন, আমরা প্রত্যাশা করছি ৭.২ শতাংশ প্রবৃদ্ধি। এর বিপরীতি আইএমএফ বলছে আমরা ৬.৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবো। তবে আমরা বিশ্বাস করি অতীতের মতো আমরা যা বলেছি সেটা অর্জন করতে সক্ষম হবো। আগামী বছর আমাদের মাথাপিছু জাতীয় আয় ৩ হাজার ৮৯ মার্কিন ডলার হবে। সেই বছর আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি হবে ৭.৫ শতাংশ, এটা আমার মোটামুটি হিসাব।

এই বিভাগের আরও সংবাদ