জাতীয়

ডেঙ্গুতে নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি। শনিবার (২৯ জনুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৫ জন। তাদের মধ্যে রাজধানীতে ৩ জন এবং অন্যান্য বিভাগে ২ জন রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ১২৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২০ জন। উল্লেখ্য, গত বছর রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। তাদের মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।

এই বিভাগের আরও সংবাদ