রাজনীতি

মোহাম্মদপুরে শেখ মোহাম্মদ জসিমের উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ

মোঃ ইব্রাহিম হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জসিমের ব্যক্তিগত উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

২৭ জানুয়ারি ২০২২ রোজ বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানার বিভন্ন এলাকার সুবিধাবঞ্চিত, গরীব অসহায় মানুষের কষ্টের কথা চিন্তা করে তাদের মাঝে এই সব কম্বল বিতারণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জসিম বলেন, আমাদের এলাকায় সুবিধাবঞ্চিত অনেক মানুষ আছে যারা শীতের তীব্রতা সহ্য করতে না পেরে অনেক কষ্ট করে। তাদের কথা চিন্তা করে এই সব কম্বল বিতারণ করছি। যেন তারা শীতের তীব্রতা থেকে কিছু সময় পরিবারকে নিয়ে শান্তিতে থাকতে পারে।

তিনি আরো বলেন, জাতির পিতার সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার দারিদ্র ও ক্ষুদামুক্ত বাংলাদেশ গড়তে হলে জনপ্রতিনিধিদের যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাড়াতে হবে। তাই সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনকল্যাণমূলক কাজের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আমি জনগণের পাশে রয়েছি।

শেখ মোহাম্মদ জসিম বলেন, সামনের দিনগুলোতে আরও বিতরণ করা হবে। এভাবে সমাজের সবাইকে দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এই বিভাগের আরও সংবাদ