রাজধানী

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রাজধানীর দারুস সালাম থানার টেকনিক্যাল মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মো. জাবেদ মজুমদার (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার সময় মারা যান তিনি।

এই বিভাগের আরও সংবাদ

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন,মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে নিয়ে গেছে দারুস সালাম থানা পুলিশ। বিষয়টি তারাই তদন্ত করছে।

এই বিভাগের আরও সংবাদ