রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত এসব অভিযান চালানো হয় বলে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৫৪৫ পিস ইয়াবা, ৪৮৪ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ১৪ কেজি ৮৩০ গ্রাম গাঁজা ও ১৭ বোতল ফেনসিডিল জব্দ করার কথা জানিয়েছে ডিএমপি।

এই বিভাগের আরও সংবাদ