রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৪৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় বিক্রি ও সেবনের অপরাধে ৪৮ জনকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ৯৮২ পিস ইয়াবা, ৫৬৪ গ্রাম ৪৩ পুরিয়া হেরোইন ও ৪ কেজি ৯৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।আটকদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ

এই বিভাগের আরও সংবাদ