চেয়ারম্যান শওকাত ওসমানকে সংবর্ধনা দিলেন গ্রামবাসী


রাজু আহমেদ সাহান,উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সলপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইঞ্জিনিয়ার শওকাত ওসমানকে সংবর্ধনা দিলেন গ্রামবাসী। সোমবার রাতে সোনতলা গোল চত্বরে সোনতলা গ্রামবাসী এ সংবর্ধনার আয়োজন করে।
সংবর্ধান অনুষ্ঠানে খায়রুল ইসলাম ঝুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধনা প্রাপ্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান বলেন, ছাত্রজীবন থেকে তিনি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হয়ে রাজনীতি করছেন। সলপ ইউনিয়নবাসী তাকে দ্বিতীয়বার নৌকা প্রতিকে চেয়ারম্যান নির্বাচিত করায় তিনি তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শওকাত ওসমান আরো বলেন, ইউনিয়নের যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান প্রকল্প সৃষ্টি করে ইতোমধ্যে তিনি সলপ ইউনিয়নবাসীর কাছে আধুনিক ও যুগোপযোগী সেবা পৌঁছে দিয়েছেন। আগামী দিনগুলোতে সার্বিক উন্নয়ন কর্মকান্ডে এবং তার অসমাপ্ত উন্নয়ন প্রকল্প সম্পন্ন করতে ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আতাউর রহমান, শেখ শাহাদৎ হোসেন, শিক্ষক ছাইদুর রহমান প্রমুখ।





