দেশজুড়ে

মোরেলগঞ্জে মসজিদ ভিত্তিক পাঠাগারে কুরআনের ছবক অনুষ্ঠান

এস.এম. সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সদরের থানা জামে মসজিদে সোমবার সকালে মসজিদ ভিত্তিক ইসলামী পাঠাগারে কুরআন প্রথম ছবক অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

পাঠাগারের সভাপতি মো.আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন থানা জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আবুল হাসান, হাফেজ মো. নূরুজ্জামান, মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মেহেদী হাসান লিপন, থানা জামে মসজিদ কমিটির যুগ্ন সম্পাদক আবদুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ

মসজিদ ভিত্তিক ইসলামী পাঠাগারের প্রধান শিক্ষক ও থানা জামে মসজিদের মোয়াজ্জেম মো. সিরাজুল ইসলামের পরিচালনায় সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথম ছবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক ও ২৫ জন শিক্ষার্থী । এতে কুরআন থেকে তেলওয়াত ও গজল পেশ করেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাফি।

এই বিভাগের আরও সংবাদ