দেশজুড়ে

সরকারি জমিতে ঘর উত্তোলনে বাধা প্রদানে জীবন নাশের হুমকি, থানায় জিডি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে সরকারি জমিতে ঘর উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কলেজ রোড এলাকায় ব্রীজের উত্তর পাশের্ব সরকারি জমি অবৈধ ভাবে দখল করে ঘর উত্তোলন করছেন আঃ রশিদ হাওলাদার। উক্ত জমিতে ঘর উত্তোলনে নিষেধ করিলে মোঃ নজরুল ইসলাম পাটোয়ারীকে জীবন নাশের হুমকি প্রদান করেন।

এ ঘটনায় নজরুল ইসলাম পাটোয়ারী মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং- ৩৬৯।

এই বিভাগের আরও সংবাদ

ডায়েরী সূত্রে জানাযায়, উপজেলার উত্তর সুবিদখালী মৌজা, জে.এল নং- ৪০, অধীন এস.এ- ২৭৩নং খতিয়ানের জমিতে মামলা চলমান থাকা অবস্থায় বিবাদী গণের সহায়তায় তফসীল ভুমি সহ সরকারি জায়গা জোড় পূর্বক দখল করে ঘর উত্তোলন করিতেছে।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও সংবাদ