দেশজুড়ে

নান্দাইলে পানিতে ডুবে কন্যা শিশুর মৃত্যু

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে পানিতে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যু কন্যা শিশুর নাম মোছাঃ মরিয়ম (৪)। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নান্দাইল পৌর সদরের আচারগাঁও মাদ্রাসা সংলগ্ন এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম ওই এলাকার গোলাপ মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পরিবারের অজান্তে শিশুকন্যা মরিয়ম বাড়ির পাশে খেলা করতে গিয়ে মরিয়ম পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ মরিয়মের মা শিরিনা বেগম তার মেয়েকে তার কাছে না দেখতে পাওয়ায় অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পাশে পুকুরে মেয়েকে ভাসে থাকতে দেখেন। পরে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত্যু ঘোষণা করেন।

এই বিভাগের আরও সংবাদ

এই বিভাগের আরও সংবাদ