সব সময় মানুষের পাশে থেকে কাজ করতে চাই : মেম্বার শুকুর আলী


মাহবুবুল আলম,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন আগামী ২৬শে ডিসেম্বর শাহজাদপুর উপজেলায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ শুকুর আলী জনপ্রিয়তা এবং প্রচার প্রচারণায় প্রতিদ্বন্ধী সকল প্রার্থীদের মধ্যে সবার শীর্ষে রয়েছেন। এবারে তার নির্বাচনের প্রতিক (তালা)।
ইতিমধ্যে তিনি সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে সকল পেশাজীবি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে নির্বাচনী প্রস্তুতি সহ বিভিন্ন কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন বর্তমান এই সফল মেম্বার ।
স্থানীয় এলাকাবাসীরা জানান, মোঃ শুকুর আলী একজন সৎ,যোগ্য ও আদর্শবান ব্যাক্তি। তার ভিতর নেই কোন অহংকার, নেই কোন লোভ। তিনি তার পরিবার সবসময় প্রচারবিমূখ হয়ে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছে। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে মোঃ শুকুর আলী কে ৮ নং ওয়ার্ডে মেম্বার হিসেবে দেখতে চাই এলাকার মানুষ।
সফল এই ইউনিয়ন সদস্য পদপ্রার্থী শুকুর আলী বলেন, আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সর্বস্তরের জনসাধারণের প্রাপ্যতা অনুযায়ী বিনা খরচে বিধবা ভাতা, বয়স্ক ভাতা সহ অন্যান্য নাগরিক সুবিধা সমূহ সহ গরিব দুঃখী ও মেহনতী মানুষের পাশে থেকে কাজ করেছি এবং আগামী দিনেও তাদের পাশে থাকার স্বপ্ন নিয়ে পদপ্রার্থী হয়েছি। আমি সর্বোচ্চ আশাবাদী এবং সকলের সহযোগিতা পেলে আমি আবারও ইউনিয়ন সদস্য নির্বাচিত হতে পারবো।




