জাতীয়

খালেদার বিদেশে চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত শিগগিরই: আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আবেদন খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, উপমহাদেশের কোনো আদালতে এমন ‘নজির আছে কি না’ তা পর্যালোচনা করে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।বুধবার বিকালে গুলশানের বাসায় এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

দুর্নীতির দুই মামলায় দণ্ডিত সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে সরকারের নির্বাহী আদেশে মুক্ত আছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের আবেদন এর আগে নাকচ করে আইনমন্ত্রী বলেছেন, বিএনপি চেয়ারপারসনকে বিদেশে যেতে হলে কারাগারে ফিরে আবেদন করতে হবে।

এই বিভাগের আরও সংবাদ

এ বিষয়ে তিনি বলেন, আমি যে বক্তব্য দিয়েছি যে, ৪০১ ধারায় যে দরখাস্ত একবার নিষ্পত্তি হয়ে গেছে সেই দরখাস্তটি পুনরুজ্জীবিত করার কোনো স্কোপ নাই। আমি সেই আইনি যে ব্যাখ্যা দিয়েছিলাম সেই আইনি ব্যাখ্যাই সঠিক।

মন্ত্রী বলেন, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার সুপারিশ জানিয়ে ১৫ জন আইনজীবী আমার সাথে দেখা করেছেন। তারা একটা বক্তব্য দিয়েছেন। তাদের এই বক্তব্য কোনো দেশে কোনো সময় বিশেষ করে আমাদের উপমহাদেশের কোনো আদালতে নজির আছে কি না আমি সেটা খতিয়ে দেখছি। আপনারা কিছুদিনের মধ্যেই এই সিদ্ধান্ত পেয়ে যাবেন।

এর আগে গত ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে স্মারকলিপি দেন বিএনপিপন্থি ১৫ জন আইনজীবী।

এই বিভাগের আরও সংবাদ