ধামরাইয়ের আফাজ উদ্দিন স্কুল ও কলেজের তিন শিক্ষার্থীর অনন্য অর্জন


রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার ধামরাই সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আফাজ উদ্দিন স্কুল ও কলেজের মেধাবী শিক্ষার্থী ঐন্দ্রী ভট্টাচার্য , আফসানা আক্তার এবং পূজা বণিক বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করার খুশীতে শিক্ষকদের মিষ্টি মুখ করাতে মিষ্টি নিয়ে তাদের প্রিয় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে সাক্ষাৎ করতে গেছেন।
কলেজের শিক্ষকরা তাদের কলেজের শিক্ষার্থীদের গৌরবময় সাফল্যের জন্য তাদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রাণভরে দোয়া, আশীর্বাদ ও শুভ কামনা করেছেন । মঙ্গলবার (৩০ শে নভেম্বর -২০২১ খ্রীস্টাব্দ) দুপুরে আফাজ উদ্দিন স্কুল ও কলেজ এর অধ্যক্ষ মোঃ তোফাজ্জল হোসেন টিপু সহ উপস্থিত কলেজের অন্যান্য শিক্ষকরা এ’সময় তাদের উদ্দেশ্যে বলেন তোমাদের শিক্ষা জীবন আরো সমৃদ্ধ ও সফল হউক সেই সাথে তোমাদের ভবিষ্যত জীবন উজ্জ্বল হোক দোয়া করি ।
উল্লেখ্য যে, ঐন্দ্রী ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ৩২৪ তম,আফসানা আক্তার ৮৪৭ এবং পূজা বনিক ১৯৪৭ তম মেধাস্থান অধিকার করেছে ।



