রাজধানী

ডিএনসিসির মশক নিধন কার্যক্রম শুরু

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পাঁচ দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। সোমবার (২৯ নভেম্বর) থেকে বিশেষ এই মশক নিধন কর্মসূচি শুরু হয়।

জানা গেছে, ডিএনসিসির আওতাধীন হারম্যান মেইনার স্কুলের পাশের ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মিরপুর ১৩ এলাকা থেকে এ কর্মসূচি শুরু হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কিউলেক্স মশার প্রজনন স্থল হিসেবে চিহ্নিত হটস্পটগুলো ধ্বংসের লক্ষ্যে এই বিশেষ মশক নিধন কর্মসূচিটি পরিচালিত হবে। ডিএনসিসির অন্যান্য অঞ্চলেও কর্মসূচিটি একযোগে পরিচালিত হবে।

এই বিভাগের আরও সংবাদ