দেশজুড়ে

রামপালে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহন সম্পন্ন

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালে শপথ গ্রহন সম্পন্ন হয়েছে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের একইসাথে শপথ গ্রহন করেছেন ইউপি সদস্যরা ৷

বুধবার (২৭ অক্টোবর) বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান ৷ এদিন বাগেরহাট জেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ৬৬জন চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন ৷

 

অপরদিকে রামপালে ইউএনও মোঃ কবীর হোসেন নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করান ৷ এদিন বিকাল ৩ টায় রামপাল উপজেলা অডিটোরিয়ামে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন , ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, রামপাল সদর ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, পেড়িখালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল, ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু, বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, বাইনতলা ইউপি চেয়ারম্যান মোঃ ফকির আব্দুল্লাহ, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড, হুড়কা ইউপি চেয়ারম্যান তপন গোলদার সহ সহ সকল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ ৷ এদিন ভিন্ন স্থানে উপজেলার ৯টি ৯ জন চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের ৮১ জন ইউপি সদস্য এবং ২৭ জন সংরক্ষিত নারী ইউপি সদস্য শপথ গ্রহন করেছেন ৷

এই বিভাগের আরও সংবাদ