দেশজুড়ে

রামপালের র‌্যাবের হাতে কথিত জ্বীনের বাদশা আটক

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালে কথিত জীনের বাদশা সেজে প্রতারণার অভিযোগে এক ব্যাক্তিকে আটক করেছে র‌্যাব-৬ ৷ আটককৃত ব্যাক্তি উপজেলার চাঁদপুর গ্রামের মৃত সোবাহান ঢালীর পুত্র হানিফ ঢালী (৩৫) ৷ তার বিরুদ্ধে জ্বীনের বাদশা ও পীর দরবেশ সেজে বিভিন্ন মানুষের সাথে প্রতারনা করে বিকাশের মাধ্যমে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ ছিল ৷

র‌্যাব জানায়, একটি চক্র জ্বীনের বাদশা ও পীর দরবেশ সেজে বিভিন্ন মানুষের সাথে প্রতারনা করে বিকাশের মাধ্যমে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে আটটার সময় র‌্যাবের একটি দল উপজেলার ফয়লাহাটে অভিযান চালায় ৷ এ সময় প্রতারনার বিভিন্ন উপকরনসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয় ৷ তার কাছ থেকে প্রতারনার কাজে ব্যবহৃত ১০টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয় ৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হানিফ ঢালী তথাকথিত জ্বীনের বাদশা ও পীর দরবেশ সেজে প্রতারনা করে বিভিন্ন মানুষকে সর্বশান্ত করার বিষয়টি স্বীকার করে। প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রেখেছে র‌্যাব ৷
গ্রেফতারকৃত আসামীকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে ৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল ৷

এই বিভাগের আরও সংবাদ