আন্তর্জাতিক

ইয়েমেনে ওষুধের গুদামে বোমা ফেলল সৌদি আরব

ইয়েমেনের রাজধানী সানার উত্তরের সাওয়ান এলাকায় ওষুধের গুদামে হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।

আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, সৌদি আরব ও আমেরিকার জঙ্গি বিমানগুলো ওষুধ সংরক্ষণাগারে বোমা ফেলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এর ফলে একজন নিহত ও তিন জন আহত হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

ইয়েমেনের প্রভাবশালী সংগঠন আনসারুল্লাহ ওষুধের গুদামে হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

এদিকে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ ঘোষণা করেছে, ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বে হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত হাজার হাজার শিশু হতাহত হয়েছে।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান লিখেছেন. যুক্তরাজ্যের একদল আইনজীবী ইয়েমেনে সৌদি যুদ্ধাপরাধের বিষয়ে একটি প্রতিবেদন সেদেশের পুলিশের কাছে জমা দেবে। এরপর তারা এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের আবেদন জানাবে।

২০১৫ সালের মার্চ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে ইয়েমেনে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তাদের কয়েকটি মিত্র দেশ। একইসঙ্গে দেশটির ওপর জল, স্থল ও আকাশ পথে অবরোধ আরোপ করে রাখা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ