দেশজুড়ে

পুঠিয়ায় সম্প্রীতি শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় আজ সম্প্রীতি শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পুঠিয়া উপজেলা পরিষদের আয়োজনে এ সম্প্রীতি সমাবেশ ও শোভা যাত্রার আয়োজন করা হয়।বৃহস্পতিবার বিকেল তিনটায় মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় পুঠিয়ার সকল ধর্মের সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জিএমহিরা বাচ্চু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাস, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন,বেলপুকুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামাল বদি,ভালুকগাছী ইউপি চেয়ারম্যান তাকবির হাসান, শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, অধ্যক্ষ গোলাম ফারুক, এসময় আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, জিউপাড়া ইউপি চেয়ারম্যান হোসনেয়ারা বেগম,পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক,আ’লীগ নেতা মোঃ ইব্রাহিম,এড.জমসেদ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টিপু, পুঠিয়া উপজেলা উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক মেয়র রবিউল ইসলাম রবি,কাউন্সিলর ইসমাইল হোসেন প্রমুখ। এবং সম্প্রতি দেশে ঘটে যাওয়া ঘটনার তিব্র নিন্দা ও সঠিক বিচারের দাবি করেন তারা। উপজেলা চেয়ারম্যান জিএমহিরা বাচ্চু বলেন,যারা দেশকে অস্থিতিশীল করতে চায় ধর্মের দোহায় দিয়ে মানুষ হত্যা লুটপাট জালাও পোড়াও সহ সম্প্রীতি নষ্ট করতে চায় তারা কোনো ধর্মের লোক হতে পারেনা, এবং এরকম জঘন্য কাজ ইসলাম অনুমোদন বা সমর্থন করেনা। যারা এমন জঘন্য কাজ করে তারা সন্ত্রাসী ও ধর্মান্ধ পথভ্রষ্ট এরা কোনো ধর্মের লোক হতে পারেনা।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় আরো উপস্থিত ছিলেন, পুঠিয়া ওলামালীগের নেতাকর্মী, পুঠিয়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী অমল ঘোষ, সাধারণ সম্পাদক শ্রী মিলন, পুঠিয়া হিন্দু কল্যাণ সংস্থার সমিতির সাধারণ সম্পাদক পল্লব কুমার সেনগুপ্ত উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম,মন্দিরের পুরোহিত গীর্জার ফাদার সহ গণ্যমাণ্য ব্যাক্তি বর্গ। সব শেষে সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাস বলেন, আমাদের সকলকে সজাগ থাকতে হবে কেও যেন আমাদের দেশে সম্প্রীতির বন্ধন নষ্ট করতে না পারে।

এই বিভাগের আরও সংবাদ