আন্তর্জাতিক

আইএস, আল-কায়েদার ওপর নিষেধাজ্ঞা বাড়াল ইউরোপীয় ইউনিয়ন

ইসলামিক স্টেট (আইএস) এবং আল-কায়েদা জঙ্গিগোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জানা গেছে, আরো এক বছর এই মেয়াদ বাড়ানো হয়েছে। গতকাল সোমবার আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সিদ্ধান্তের পর এক বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমানে আইএস ও আল-কায়েদার ছয় জনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ইউরোপীয় ইউনিয়নে ভ্রমণে নিষেধাজ্ঞা এবং সম্পত্তি বাজেয়াপ্তও আছে তাদের। নিষেধাজ্ঞা ২০২২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
সূত্র: আনাদলু অ্যাজেন্সি।

এই বিভাগের আরও সংবাদ