দেশজুড়ে

রূপগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালিত

লিখন রাজ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী( বীর প্রতীক এমপি’র)পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনছর আলী।

আজ সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ইছাপুরা মোস্তফা মঞ্জিলে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া,রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ মোঃ জিলানী, আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা নবী হোসেন,১ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মুরাদ হোসেন, জয়নাল হাজারী প্রমুখ।

আলোচনা সভা শেষে শেখ রাসেলসহ প্রধানমন্ত্রীর পরিবারের সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এই বিভাগের আরও সংবাদ