দেশজুড়ে

মোংলায় তিন কেজি গাঁজাসহ নারী মাদককারবারী আটক

মোংলা প্রতিনিধি: মোংলায় তিন কেজি দুইশত গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতদেরকে জব্দকৃত মাদক দ্রব্যসহ মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’র উপ-পরিদর্শক মোঃ মোসাদ্দেক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং দল শনিবার শনিবার সকাল ১০টার দিকে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন এলাকায় অভিযান চালায়।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় অভিযানকারীরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের বাসিন্দা রেক্সনা বেগমের (৪১) বসত ঘরে তল্লাশি চালিয়ে ড্রামের ভিতরে রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করেন। এ সময় মাদককারবারী রেক্সনা বেগমকে আটক করা হয়। আটক রেক্সনার স্বামী মৃত নজরুল শেখ।

অপরদিকে একই রেইডিং দল ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শেখ বাড়ীর বাসিন্দা জাহিদুল ইসলাম (২৬) এর ঘরে তল্লাশি চালিয়ে স্টীলের সোকেসের ড্রয়ারে কাগজে মুড়িয়ে রাখা দুইশত গ্রাম গাঁজা উদ্ধার করে। জাহিদুল মৃত মজিবর শেখের ছেলে। উভয়কেই গাঁজাসহ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম।

এই বিভাগের আরও সংবাদ