জাতীয়

করোনায় ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন মারা গেছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৬৮৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (১০ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৮১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৩৫৯ জনে।

এই বিভাগের আরও সংবাদ

গতকাল শনিবার করোনায় মৃত্যু হয় ২০ জনের। অপরদিকে করোনা শনাক্ত হয়েছিল ৪১৫ জন। উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

এই বিভাগের আরও সংবাদ