দেশজুড়ে
চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ২২

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১ হাজার ৩১১ জনের মৃত্যু হলো। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২২ জনের। এ পর্যন্ত মোট আক্রান্ত ১ লাখ ১ হাজার ৯৯২ জন।
রোববার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় সাতটি ল্যাবে চট্টগ্রামের নমুনা পরীক্ষা হয়। ১ হাজার ১৫০টি নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়।
করোনা আক্রান্তদের মধ্যে নগরে ১৮ জন এবং উপজেলায় ৪ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৯৯২ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজনসহ মোট ১ হাজার ৩১১ জনের মৃত্যু হয়েছে করোনায়।





