দেশজুড়ে

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। সকালে উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় টাঙ্গাইল কমিউটার ট্রেনে কাটা পড়েন ওই যুবক। নিহত ওই যুবক ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার সাব্বির হোসেন (২৪)।

নিহতের ভাতিজা আবু রায়হান জানান, তারা ঠাকুরগাও থেকে বাস যোগে ঢাকা যাচ্ছিলেন। পরে সকাল সাড়ে ৬টার দিকে বাসটি আনালিয়াবাড়ি এলাকায় পৌছালে ত্রুটি দেখা দেয়। এসময় সাব্বির হোসেন প্রকৃতিক ডাকে সারাদিয়ে কানে হেডফোন লাগিয়ে রেললাইন পাড় হয়। পরে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানায় নিয়ে আসা হয়েছে। আইনি পক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরও সংবাদ