দেশজুড়ে

পাবনার চাটমোহরে ডায়াবেটিক হাসপাতাল শুভ উদ্বোধন

মামুনুর রহমান,পাবনা: ৩ অক্টোবর রোববার সকাল ১১টায় ‘চাটমোহর ডায়াবেটিক হাসপাতাল’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষণা করেন পাবনা ডায়াবেটিক সমিতি’র সভাপতি ও ন্যাশনাল কাউন্সিল মেম্বার বীর মুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলাম।

চাটমোহর ডায়াবেটিক সমিতি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টারের সভাপতিত্বে এবং অধ্যক্ষ আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি’র বক্তব্য দেন পাবনা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এবং ভূমি মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো: মকবুল হোসেন এমপি।

বিশেষ অতিথি’র বক্তব্য দেন মেজর জেনারেল মো: ফসিউর রহমান, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক, বর্তমানে র‌্যাব-৪ এর অধিনায়ক মো: মোজাম্মেল হক (বিপিএম, পিপিএম), পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী যতি দাস কুন্ডু চৌয়েন, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এ. কে. এম. শামসুদ্দিন খবির, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কে. এম. আনোয়ারুল ইসলাম, ফরিদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম হোসেন গোলাপ, ফরিদপুর পৌরসভার মেয়র খ. ম. কামরুজ্জামান মাজেদ, চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস. এম. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান আতিক।

অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক ডা: কমল কৃষ্ণ কুন্ডু ও বিশিষ্ট শিল্পপতি সুবল চন্দ্র সাহা’র শুভেচ্ছা বাণী পাঠ করা হয়। স্বাগতিক বক্তব্য দেন সমিতি’র সাধারণ সম্পাদক এস. এম. মিজানুর রহমান। স্থানীয়দের মাঝে আরও বক্তব্য দেন পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজাহার আলী, বিলুপ্ত চাটমোহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, প্রভাষক আগমনী চক্রবর্তী প্রমূখ। ‘ডায়াবেটিস সকল রোগের দাদী মা’ উল্লেখ করে প্রধান অতিথি আলহাজ্ব মো: মকবুল হোসেন এমপি বলেন, ‘ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে ধুঁকে ধুঁকে মরতে হবে। স্কুল-কলেজে ছেলে-মেয়েরা এখন আর ফুটবল, ক্রিকেট, হা-ডু-ডু খেলে না, তার পরিবর্তে তারা ফেসবুক-এ খেলাধুলা করে! ডায়াবেটিসে আক্রান্তদের ঔষধ, খাদ্য ও নিয়ম মেনে চলা উচিত। আমি নিজে প্রায় ৩৫ বছর ধরে ডায়াবেটিসের রোগী। তিনি আরও বলেন, ‘মানুষের সেবা হলো সর্বোত্তম কাজ। জনকল্যাণমূলক এই প্রতিষ্ঠান কখনও বন্ধ হবে না। চাটমোহর ডায়াবেটিক হাসপাতালকে সুন্দর একটি প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। আমি সার্বিক সহযোগিতার চেস্টা করবো। তবে এখানে সকল টেস্টের ব্যবস্থা করতে হবে।’

আলহাজ্ব মো: মকবুল হোসেন উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্য করে বলেন, ‘আপনাদের চাটমোহরের ইতিহাস সংরক্ষণে কাজ করতে হবে। কারণ, চাটমোহরে অনেক অনেক ক্ষণজন্মা জন্মগ্রহণ করেছেন। যাদের অনেকেই পৃথিবীতে বেঁচে নেই। কিন্তু তাদের এলাকা তথা দেশের উন্নয়নে বহু অবদান রয়েছে। ওই মানুষদের অমর করে রাখার দায়িত্ব আপনাদের। চাটমোহর ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধনী আয়োজনে ইউনিয়ন চেয়ারম্যানগণ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশা’র নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ