রাজধানী

রাজধানীতে লরি-পিকআপ সংঘর্ষে যুবক নিহত

রাজধানীর বনানীতে লরি-পিকআপ সংঘর্ষে ইসমাইল (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন- মাকসুদ (২৭) ও জনি (২৮)। বুধবার ভোর পৌনে ৬টার দিকে বনানীতে সেতু ভবনের সামনে এ ঘটনা ঘটে।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। নিহত ইসমাইলের বাড়ি নোয়াখালী সেনবাগ এলাকায়। তার পিতার নাম আব্দুর জলিল।

এই বিভাগের আরও সংবাদ

আহত জনি বলেন, আমরা পিকআপ নিয়ে এয়ারপোর্টে যাচ্ছিলাম। আমরা সবাই সূত্রাপুর নিউ মা মোটরসে কাজ করি। রাতে পিকআপের পেছনে বসে আমরা তিনজন যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে লরি ধাক্কা দেয়। এতে আমরা আহত হই। লরিটি পালিয়ে গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানিয়েছেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বনানী থানাকে খবর দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ