বড়লেখায় ‘অগ্রগতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত


সিনিয়র রিপোর্টার: অগ্রগতি সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নে অগ্রগতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ফকিরবাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা চলে।
অগ্রগতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা শেষে বিকেল ৩টায় একই ভেন্যুতে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, এম এম আলী কলেজের অধ্যক্ষ আসুক উদ্দিন, সমাজসেবক ফয়ছল আহমদ, গাংকুল সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যাপক আব্দুল মুহাইমিন, জনতা ব্যাংক বড়লেখা শাখার প্রিন্সিপাল অফিসার নীলকান্ত দাস, রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্ক চন্দ্র দাস, আল আমিন জামেয়া কেজি স্কুলের প্রধান শিক্ষক মাও. শামছুদ্দিন, গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকারিয়া হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-অগ্রগতি সমাজকল্যাণ সংস্থার সভাপতি আমিনুল ইসলাম। সংস্থার সাংগঠনিক সম্পাদক আবু তাহের মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সংস্থার সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জাহের হোসেন। বক্তব্য রাখেন- সংস্থার সহ-সভাপতি কামরুল ইসলাম।
অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করেন- সংস্থার স্থায়ী কমিটির সদস্য আব্দুল বাছিত (ইউকে), জাহেদ আহমদ (ফ্রান্স), মাহবুব আলম (ইউকে), রুবেল আহমদ (স্পেন), জামিল হোসেন (স্পেন), সোহেল খান (আমেরিকা), আনোয়ারুল করিম মারুফ (ইউকে), ফাউদুল ইসলাম (পর্তুগাল), সজীব আহমদ (ফ্রান্স), জায়েদ আহমদ (কাতার), জাকির আহমদ (ফ্রান্স), প্রবাসী সদস্য রিপন উদ্দিন, রাসেল, আলমগীর হোসেন, হোসাইন আহমদ, জাবেদ আহমদ, সাহাদাত হোসেন কিবরিয়া, এমরান হোসেনসহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।
বর্ণি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কিন্ডার গার্টেন থেকে ১১৫ জন পরীক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এতে ২০ জন সেরা শিক্ষার্থী নির্বাচিত করে প্রথম স্থান অর্জনকারীকে ক্রেস্টসহ নগদ ১৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ১০ হাজার, তৃতীয় স্থান অর্জনকারীকে ৫ হাজার টাকা, চতুর্থ স্থান অর্জনকারীকে ৩ হাজার টাকা, পঞ্চম জনকে ২৫০০ টাকা, ষষ্ঠ থেকে দশ স্থান অর্জনকারীদের ২ হাজার টাকা এবং ১১তম থেকে ২০তম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে ১ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া যারা মেধা তালিকায় স্থান পায়নি তাদের প্রত্যেককে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে সানফ্লাওয়ার কিন্ডার গার্টেনের ছাত্র সিয়াম রহমান, পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে বর্ণি জামেয়া ইসলামিয়ার ছাত্র রিয়াদ উদ্দিন নজীবি, তৃতীয় স্থান অধিকার করে মিহারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিপ্ত দাস পার্থ, ৪র্থ স্থান অর্জন করে সৎপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম হাসান ।





