খুলনা

খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন ২৯ ডিসেম্বর; ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৭ আগামী ২৯ ডিসেম্বর-’২৬, বৃহস্পতিবার ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর (শনিবার) ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচনের উক্ত তফসিল ঘোষণা করা হয়।

খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন সভায় সভাপতিত্ব করেন।সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। সাধারণ সভায় ক্লাবের মোট ৮৯ জন স্থায়ী সদস্য উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

সভায় আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন এবং তফসিলের বিস্তারিত সময়সূচি চূড়ান্ত করা হয়। এছাড়া সভায় অডিটর নিয়োগ করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ ২৯ নভেম্বর-’২৬ সন্ধ্যা ৭টা, সংশোধিত ভোটার তালিকা প্রকাশ ৪ ডিসেম্বর বিকাল ৪টা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৫ ডিসেম্বর রাত ৮টা, মনোনয়নপত্র বিলি ৬ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর (প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত), মনোনয়নপত্র দাখিল ০৯ ডিসেম্বর বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং পরপর বাছাই, খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ১০ ডিসেম্বর সন্ধ্যা ৭টা, খসড়া প্রার্থী তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণ ১১ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত, একই দিনে খসড়া প্রার্থী তালিকা সম্পর্কে শুনানী ও নিষ্পত্তি সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে, মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত, চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর বিকেল ৫টা, বার্ষিক সাধারণ সভা ২৮ ডিসেম্বর বেলা ১১টা, বার্ষিক নির্বাচন ২৯ ডিসেম্বর, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ এবং পরপরই ভোট গণনাশেষে ফলাফল ঘোষণা করা হবে।

এই বিভাগের আরও সংবাদ