রাজনীতি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তাজ গ্রেফতার


কার্যক্রম নিষিদ্ধ মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ঢাকার সানারপাড়ের নিজ বাসা থেকে ডেমরা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম তাজের বিরুদ্ধে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম বলেন, তাজুল চেয়ারম্যানকে শুক্রবার রাতে ঢাকার সানারপাড়ের তার বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) ডেমরা থানা পুলিশ তাজুল ইসলাম তাজকে আদালতে পাঠালে আমাদের থানার নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হবে।





