জাতীয়

তাজমহল দেখতে গিয়ে ভারতের ভুল বিচারে ১৮ বছর জেল, অসুস্থ মাকে দেখতে ৪ সপ্তাহে প্যারোলে মুক্তি

সুমন,স্টাফ রিপোর্টারঃ ১৮ বছর ভারত-বাংলাদেশে কারাভোগের পর মাত্র ৪ সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের কাছে ফিরলো মোংলার কুমারখালি এলাকার আবদুল খালেক ফরাজির ছেলে বাদল ফরাজি (৩৬)। ২০০৮ সালে ভারতে তাজমহল দেখতে গিয়ে নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় ভুলভাবে জড়িয়ে পড়ে। ওই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড বরন করতে হয় বাদলকে।

প্রায় ১০ বছর ভারতে কারাভোগের পর ২০১৮ সালে দুই দেশে বন্দী বিনিময় চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এর পর বাংলাদেশের কারাগারে বন্দী জীবন যাপন করেন তিনি। কারাবন্দী অবস্থায় বাবাকে হারাতে হয় তাকে। বাড়িতে বৃদ্ধ মাও একা থাকতে অসুস্থ হয়ে পড়েন। মায়ের অসুস্থতায় গাজীপুর জেলা প্রশাসকে অবগত করলে মানবিক দিক বিবেচনা করে তাঁকে চার সপ্তাহের প্যারোল মুক্তি দেওয়া হয়।

এই বিভাগের আরও সংবাদ

চলতি বছরের ১৬ নভেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর প্যারোল মঞ্জুর করে। মঙ্গলবার (২৪ নভেম্বর) গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি পাওয়া বাদল ফরাজীকে নিরাপত্তার মাধ্যেমে প্রথমে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়। এরপর সেখান থেকে রাতে মোংলা থানায় নেয়া হয়। পরে আইনি প্রকৃয়া শেষে নিরাপত্তায় মোংলার কুমারখালি এলাকার মোরশেদ সড়কে নিজ বাড়িতে নিয়ে আসে পুলিশ। মা (শেফালী বেগম) অসুস্থ থাকায় বোন আকলিমা বেগম খুশি হয়ে ভাই দীর্ঘদিন পর বাড়ি আসায় নিজ হাতে পছন্দের খাবার রান্না করে। ছেলের আসা উপলক্ষে নতুন বিছানা দিয়ে ঘর সাজিয়ে রেখেছেন অসুস্থ মা-বোন। প্রতিবেশী ও আত্মীয় স্বজনেরা একপলক দেখার জন্য বাড়ির মেইন ফটকের সামনে অপেক্ষা করেন। পুলিশের গাড়ী থেকে নেমে বাড়িতে প্রবেশ করেই গর্ভধারীনি মাকে জড়িয়ে ধরেন বাদল। জন্মদাতা পিতাকে হারিয়ে, মা-বোনকে কাছে পেয়ে আপ্লুত হয় বাদল।

দীর্ঘ ১৮ বছর পর বাদল ফিরেছে মায়ের কোলে তবে পুলিশের নিরাপত্তায় থাকতে হবে এটা মানতে পারছেন না বাদলের পরিবার। চার সপ্তাহ পরে বাদলকে আবারো ফিরতে হবে আইনানুযায়ী কারাগারে মানতে পারছেনা পরিবারটি। চিরতরে বাদলের মুক্তি হোক পরিবারের সাথেই থাকুক বাকি জীবন, সরকারের কাছে এমনটাই দাবি জানান তারা।

এই বিভাগের আরও সংবাদ