রাজধানী

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৭

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩২ জন, লালবাগ বিভাগ থেকে ৩৬ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৬ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ১০৫ জন, মিরপুর বিভাগ থেকে ১৩২ জন, গুলশান বিভাগ থেকে ৪০ জন, উত্তরা বিভাগ থেকে ৪১ জন, এসআরইউ বিভাগ থেকে ৪ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৩ জন রয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ

অভিযানকালে একটি অবিস্ফোরিত ককটেল, ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২০ কেজি ২৫৬ গ্রাম গাঁজা, ১২ হাজার ১৪২ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, ১৮ বোতল বিদেশি মদ, ১১৮ ক্যান বিয়ার, ১টি সিএনজি, ১৪টি মোবাইলফোন এবং নগদ ২ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ