চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধারসহ গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ইউএসএ’র তৈরী ২টি বিদেশী পিস্তল, ৯ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন এবং অস্ত্র কেনাবেচার ১ লক্ষ ৪০ হাজার ৭ শত টাকাসহ আসামী আহসান আলী ও আব্দুর রহিমকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।

সোমবার শিবগঞ্জ উপজেলার রানীনগর হাটপাড়ায় পরিচালিত অভিযানে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে এসআরবি-৫। এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

এই বিভাগের আরও সংবাদ

তিনি জানান, নিজস্ব গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল একটি বসতবাড়িতে ব্যাপক তল্লাশির পর বিদেশী অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার সহ আসামী আহসান আলী এবং আব্দুর রহিমকে গ্রেফতার করতে সক্ষম হয়।

কোম্পানী কমান্ডার আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অস্ত্র কেনাবেচার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে এবং আসামী আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা, একটি পাসপোর্ট জালিয়াতি মামলা, একটি গুরুতর জখমের মামলা ও আসামী আব্দুর রহিমের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় জাল টাকার বিশেষ ক্ষমতা আইনে মামলা আছে।

এই বিভাগের আরও সংবাদ