আন্তর্জাতিক

সৌদির দিকে ধেয়ে আসা সামরিক ড্রোন ভূপাতিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা হুতিদের একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী। রোববার (২২ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, হুতিদের ছোড়া ড্রোনটি ধ্বংস করা হয়েছে। তবে এ ঘটনায় হতাহত কিংবা কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্যও জানাননি তিনি।

এই বিভাগের আরও সংবাদ

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, দেশটির পশ্চিমাঞ্চলীয় লোহিত সাগর উপকূল লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।

সৌদি আরবের পশ্চিমাঞ্চলে দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রয়েছে। এর মধ্যে ইয়ানবু তেল টার্মিনাল অন্যতম, যা অপরিশোধিত তেল রপ্তানির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এ ছাড়া দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইয়েমেন সীমান্তের কাছে জাজান তেল শোধনাগার অবস্থিত।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুতি যোদ্ধারা সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ তেল স্থাপনা, বিমানবন্দর ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানা গেছে।

সূত্র: আল জাজিরা

এই বিভাগের আরও সংবাদ