রাজধানী

উত্তরায় বায়তুন নূর জামে মসজিদ ফাউন্ডেশন নির্বাচনে কার্যনির্বাহী সদস্য (খাদেম) পদে মো: মনির হোসেন বিজয়ী

মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরা পশ্চিম থানার উত্তরা ১১ নং সেক্টর কেন্দ্রীয় বায়তুন নুর জামে মসজিদ ফাউন্ডেশন কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৮-এর কার্যনির্বাহী সদস্য (খাদেম) পদে বিল্ড মেকার্স এন্ড ডেভেলপার্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্জ্ব মোঃ মনির হোসেন ২৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

গতকাল শুক্রবার (২০ নভেম্বর) ২০২৬ উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর বাইতুন নূর জামে মসজিদ ফাউন্ডেশনের নির্বাচন- ২০২৬ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। দুপুর ৩টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত। মোট ভোটার সংখ্যা ৮০৪জন। এবারের নির্বাচনে মো: মনির হোসেন পরিষদের কার্যনির্বাহী সদস্য (খাদেম) পদে অংশ নিয়েছিল। তার ব্যালট নম্বর ছিল ১৬। ২৯৭ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ

নির্বাচিত হওয়ার পর মো: মনির হোসেন এক প্রতিক্রিয়ায় বলেন, আমি বাইতুন নূর জামে মসজিদ ফাউন্ডেশনসহ এলাকার সার্বিক উন্নয়নে সকলের পাশে থেকে কাজ করব, ইনশাআল্লাহ। আমি সকলের সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।
যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি।

নির্বাচনের ভোটগননা শেষে গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে প্রধান নির্বাচন কমিশনার মো: আব্দুল আজিজ, নির্বাচন কমিশন ড. আব্দুর রব খান ও নির্বাচন কমিশন মো: নুরুল আলম ফলাফল ঘোষণা করেন।

এই বিভাগের আরও সংবাদ