আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পড়া শুরু

২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা গণহত্যা মামলার রায় পড়া শুরু করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

নেদারল্যান্ডসের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে হেগের পিস প্যালেসে উন্মুক্ত অধিবেশনে রায় ঘোষণা শুরু হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

রায় ঘোষণা করছেন আইসিজের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি। রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার চেয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। মিয়ানমারের রাখাইন রাজ্যে ওই গণহত্যা চালানো হয়।

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে গাম্বিয়ার দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযান ও নির্যাতন ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। জাতিসংঘের ওয়েবটিভিতে এ রায় ঘোষণা সরাসরি সম্প্রচারিত হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ