আন্তর্জাতিক

নজিরবিহীন বৈঠকের জন্য চীনে পৌঁছালেন ট্রাম্প

একইসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নজিরবিহীন বৈঠক করতে চীনের শেনজেনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার (১৮ নভেম্বর) তিনি শেনজেনের বিমানবন্দরে পৌঁছালে সেখানে তাকের বরণ করে নেন শি জিনপিং।

ট্রাম্প ও পুতিন ও অন্যান্য রাষ্ট্রনেতারা এপেক সম্মেলনে অংশ নিতে শেনজেনে এসেছেন। এই সম্মেলনের ফাঁকে আগামীকাল বৃহস্পতিবার তারা তিনজন ত্রিপক্ষীয় এক ঐতিহাসিক বৈঠকে বসবেন। এর আগে তারা তিনজন একসঙ্গে আলোচনার টেবিলে বসেননি।

এই বিভাগের আরও সংবাদ

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, চীনা প্রেসিডেন্ট সাধারণত কোনো রাষ্ট্রীয় অতিথিকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যান না। তবে মার্কিনিদের সঙ্গে বেইজিং যে এখন ভালো সম্পর্ক চায় সেটির গুরুত্ব তার বিমানবন্দরে যাওয়ার মাধ্যমে ফুটে উঠেছে।

শি সর্বশেষ যখন কোনো রাষ্ট্রীয় অতিথিকে বিমানবন্দরে বরণ করেছিলেন তখন তিনি ছিলেন চীনের ভাইস-প্রেসিডেন্ট। ওই সময় তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বিমানবন্দরে গিয়ে অভ্যর্থনা জানান।

এরআগে চলতি বছরের শুরুতে শি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। তখন তাকেও বরণ করে নিতে ট্রাম্প বিমানবন্দরে গিয়েছিলেন।

ট্রাম্পের আগে আজ দিনের শুরুতে শেনজেনে এসে পৌঁছান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখন তাকে বিমানবন্দরে বরণ করতে যান শি জিনপিংয়ের প্রভাবশালী একান্ত সচিব কাই কি।

এদিকে যে শেনজেনে ট্রাম্প-শি-পুতিনের যে ঐতিহাসিক ও নজিরবিহীন বৈঠক হতে যাচ্ছে— তা চীনের অত্যন্ত উন্নত একটি শহর। এটিকে চীনের প্রযুক্তির শহর হিসেবে বলা হয়।

সূত্র: সিএনএন

এই বিভাগের আরও সংবাদ