বাগেরহাট

বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ সুন্দরবন ও উপকূল রক্ষায় মোংলায় র‍্যালী ও সমাবেশ

সুমন,স্টাফ রিপোর্টারঃ “সুন্দরবন বাঁচলে উপকূল বাঁচবে, উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় জলবায়ু পরিবর্তনের কবল থেকে বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ বন সুন্দরবন ও উপকূল রহ্মায় র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১ টায় মোংলার কানাইনগর পশুর নদীর কূলে ক্লাইমেট এ্যাকশন ফোরাম এর আয়োজনে এ র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ

বক্তারা বলেন, সুন্দরবনের উপকূলীয় এলাকা পশুর নদীর কূলে র‍্যালী ও সমাবেশ করছি আজ জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবন আক্রান্ত এবং হ্মতিগ্রস্থ। লবণাক্ততা বৃদ্ধির ফলে সুন্দরবনের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য, মৎস্য হ্মতিগ্রস্থ হচ্ছে। আজ আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার। আমাদের বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে বাঁচাতে হবে সুন্দরবন বাঁচলে মোংলা উপকূল বাঁচবে বাংলাদেশ বাঁচবে।

এসময়ে, ক্লাইমেট এ্যাকশন ফোরাম মোংলার সভাপতি মোঃ নূর আলম শেখ’র সভাপতিত্বে উদয়ন যুবসংঘের সভাপতি এস এম জানে আলম বাবু, ক্লাইমেট এ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক আবু হাসান, ফারজানা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ