হাতিরঝিলের এফডিসি মোড়সংলগ্ন রেলগেটে বাঁশের লাঠিসহ আটক ২


রাজধানীর হাতিরঝিল এলাকার এফডিসি মোড়সংলগ্ন রেলগেটে ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগ কর্মী মোঃ আলমগীর হোসেনের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশায় বাঁশের লাঠির বোঝা পাওয়া যায় বলে দাবি করেছেন ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীরা। তাঁদের দাবি, এ সময় আলমগীর হোসেন বিষয়টি স্বীকার করেন। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে বলেও জানা গেছে।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন আরিয়ানসহ দুইজন ছাত্রদল কর্মী তাঁদের আটক করেন বলে জানানো হয়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মীম, তেজগাঁও থানা ছাত্রদলের সভাপতি মোঃ আকতার হোসেন ফরাজী এবং সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম রাজন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জিতু শিকদার ও সাদ্দাম হোসেন রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম সাজি এবং সহ-সমাজবিষয়ক সম্পাদক ইব্রাহীম রাজ।
আরও উপস্থিত ছিলেন মদীনাতুল উলূম কামিল মাদ্রাসা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম, সাংগঠনিক সম্পাদক ইমরান তুষার, যুগ্ম সম্পাদক শিবলু ও শারফুল ইসলাম।
তেজগাঁও থানা ছাত্রদলের ইমাম হোসেন নিসু, প্রকৌশলী মোঃ ফাহাদ হোসেন, ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হাবিবুর রহমান খান তুষার ও গাজী আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।
এ ছাড়া ২৫ নম্বর ওয়ার্ডের নাখালপাড়া রেলগেট এলাকায় অবস্থান করেন প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান ফয়েল, মাহফুজুর রহমান ও এমদাদ হোসেন। ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্যসচিব মনির হোসেন সুমনসহ স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এ সময় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মীম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
তেজগাঁও থানা ছাত্রদলের সভাপতি মোঃ আকতার হোসেন ফরাজী বলেন, আওয়ামী লীগের কেউ রাজপথে অগ্নিসন্ত্রাস বা নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করলে তার রাজনৈতিকভাবে জবাব দেওয়া হবে। দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় তেজগাঁও থানা ছাত্রদল রাজপথে সক্রিয় থাকবে, ইনশাআল্লাহ।





