জাতীয়
প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে করাইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পুননির্মাণ শুরু


প্রধানমন্ত্রী ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের তত্ত্বাবধানে করাইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত ঘর পুননির্মাণ কাজ শুরু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে ঘর নির্মাণে কাঠসহ অন্যান্য সামগ্রী নিয়ে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা রেজাউর রহমান ফাহিম।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত ঘর নির্মাণের সম্পূর্ণ খরচ প্রধানমন্ত্রী বহন করছেন। এখানে ছয়টি পরিবার বসবাস করেন।
গতকাল রবিবার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে পুড়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান।





