অর্থনীতি

বড় পতনের পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির প্রত্যাশাধিক বৃদ্ধি ও দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নীতিনির্ধারকদের কড়া অবস্থানের ইঙ্গিতে বড় ধরনের পতনের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য বেড়েছে। বুধবার (১১ নভেম্বর) স্বর্ণের দাম কিছুটা বাড়লেও এটি চার হাজার ডলারের কাছাকাছি অবস্থান করছে। খবর রয়টার্সের।

আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ৫৫ ডলারে দাঁড়িয়েছে। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) প্রায় ৩ শতাংশ কমে স্বর্ণের দাম চার হাজার ১৩ দশমিক ২৯ ডলারে নেমে এসেছিল।

এই বিভাগের আরও সংবাদ

স্বর্ণের পাশাপাশি রুপার দাম ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৩ দশমিক ০৩ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ৫ দশমিক ৬ শতাংশ বেড়ে এক হাজার ৮২ দশমিক ৫৭ ডলারে পৌঁছেছে, যা গত ২২ অক্টোবরের পর সর্বোচ্চ।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর ডিসেম্বরের বৈঠকে ফেড কর্তৃক সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৮৪ শতাংশ থেকে বেড়ে শতভাগে (১০০ শতাংশ) উন্নীত হয়েছে। এমনকি সুদের হার ০ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বড় পরিসরে বাড়ানোর সম্ভাবনাও জোরালো হয়েছে।

বাইবিট-এর চিফ মার্কেট অ্যানালিস্ট হান তান জানান, গত সেশনের ধাক্কা সামলে স্বর্ণ সামান্য স্বস্তি পেলেও ফেডের নতুন করে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা থাকায় স্বর্ণের দর টেনে উপরে তোলা বিনিয়োগকারীদের জন্য বড় চ্যালেঞ্জ হবে।

এই বিভাগের আরও সংবাদ