খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রস্তুতিকালে আটক ১


খুলনা ব্যুরো : জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিতে এসে আটক হলেন ফাহাদ হোসেন (২৪) নামের এক যুবক। ১১ নভেম্বর (বুধবার) ভোররাতে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি মোড় থেকে তাকে আটক করা হয়। সে ১৯ নং শেখপাড়ার হাসান উদ্দিনের ছেলে।
ফাহাদের গ্রেফতারের বিষয়টি সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরঙ্গ নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে তারা তিনজন ছিল। জনতা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’জন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। বাকিদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওসি রফিক আরও বলেন, ফাহাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয়রা জানায়, ভোররাতে তিনজন যুবক একটি মোটরসাইকেলে এসে শিববাড়ি মোড়ে অবস্থান নেয়। এ সময় একজন যুবক স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার উদ্দেশ্যে স্তম্ভের কাছে যায়। সন্দেহ হলে তাকে তল্লাশি চালায় স্থানীয় কয়েকজন। এ সময় তার কাছ থেকে বোতলভর্তি পেট্রোল ও পটকা জাতীয় কিছু বস্তু উদ্ধার করা হয়। খবর পেয়ে, পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
বুধবার দুপুরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জুলাই স্তম্ভ চত্বর পরিদর্শন করেন । এসময়ে তিনি সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করেন। তিনি বলেন, ” জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টাকারী যুবককে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে, তাকে ডিবি সদস্যরা জিজ্ঞাসাবাদ করছে, আমরা আশা করছি, রহস্য বেরিয়ে আসবে।




