ব্রাহ্মণবাড়িয়া

এসআরবির অভিযানে ৩০০ কেজি গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: এসআরবি-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৩০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বুধবার (১১ নভেম্বর) আনুমানিক রাত ৩:১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের রসুলপুর এলাকার রামপুর টু মনিপুর গামী পাকা রাস্তার পাশে ফসলি বিলের মধ্যে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এই বিভাগের আরও সংবাদ

উক্ত সংবাদ পেয়ে এসআরবির আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌছালে এসআরবির উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ১৫/১৭ জন মাদক ব্যবসায়ী পাটের সুতলি দিয়ে বাঁধাই করা কয়েকটি বান্ডিল ঘটনাস্থলে ফেলে পালিয়ে যাওয়ার সময় আভিযানিক দলটি ধাওয়া করলে টর্চলাইটের আলোতে নুরুল ইসলাম (৩৮), পিতা- আবেদ আলী, পাইকপাড়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া নামে ১ জন মাদক ব্যবসায়ীকে শনাক্ত করে। পরবর্তীতে মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া পাটের সুতলি দিয়ে বাঁধা ২৫টি বান্ডিলের ভেতর থেকে স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার করেন।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পলাতক মাদক ব্যবসায়ী নুরুল ইসলামসহ অজ্ঞাতনামা ১৫/১৬ জন পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ