আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের শেরপুর জেলা কমিটি অনুমোদন


আরফান আলী, শেরপুর: আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের শেরপুর জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সংগঠনটির নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম জাহিদ এ কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে মোঃ রিফাতুর রহমান রাতুল এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ শাহরিয়ার রাজুকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক আহমেদ, সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক, মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ আব্দুর রউফ তারা ও মোঃ সিদ্দিকুর রহমান টুটুল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজিদ হাসান শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বজলুর রশিদ, আফাজ উদ্দিন অনিক ও মোঃ নাজমুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ মিয়া, কোষাধ্যক্ষ এস এম সুজন, আইন বিষয়ক সম্পাদক মোঃ স্বপন আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ছাইদুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক অন্ত আলমগীর, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রসুল মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত জেরিন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ আতিউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ স্বরন আহমেদ এবং তথ্য প্রচার সম্পাদক মোঃ ছোবাহান মিয়া।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন শাহিনূর ইসলাম শাহিন, মোঃ এরশাদ মিয়া, মোঃ সৌরভ হাসান, আদনান হোসেন অপূর্ব, মোঃ মাসুম হাসান, সি আর রুবেল মিয়া, মোঃ রুবেল রায়হান ও মোঃ মজদুল হক জুয়েল।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ রিফাতুর রহমান রাতুল বলেন, আমাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় সংগঠনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই। এ দায়িত্বকে আমি মানুষের সেবা করার একটি বড় সুযোগ হিসেবে দেখছি। শেরপুর জেলায় মানবাধিকার রক্ষা, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং আইনি সচেতনতা বৃদ্ধিতে আমরা আন্তরিকভাবে কাজ করতে চাই। সংগঠনের সব সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য।
সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার রাজু বলেন, নতুন দায়িত্ব পাওয়া আমার জন্য আনন্দ ও গর্বের বিষয়। আমরা কমিটির সব সদস্যকে সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে চাই। সমাজের অসহায়, নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মানবাধিকার সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং আইনি সহায়তার ক্ষেত্রে মানুষের পাশে থাকাই হবে আমাদের অন্যতম অঙ্গীকার।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা শেরপুর জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে মানবাধিকার সুরক্ষা, আইনি সচেতনতা বৃদ্ধি, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে চান।
নতুন এ কমিটির মাধ্যমে শেরপুর জেলায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।





