ভোলা

ভোলার মেঘনায় বিশাল কাতল মাছ, বিক্রি সাড়ে ১৭ হাজার

ভোলা প্রতিনিধি : ​ভোলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৭ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির কাতল মাছ। আজ ভোলার ইলিশা মাছঘাটে মাছটি বিক্রির জন্য আনা হলে তা দেখতে স্থানীয় উৎসুক জনতা ও ক্রেতাদের মধ্যে তুমুল উৎসাহ দেখা যায়। নদীর তাজা ও বিশালাকৃতির এই মাছটি উন্মুক্ত নিলামে শেষ পর্যন্ত ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

​বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন এর সভাপতি সাহাব-উদ্দিন ফরাজী বলেন, প্রজনন মৌসুমে মাছকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ দেওয়া এবং ছোট মাছ বা পোনা মাছকে স্বাভাবিকভাবে বড় হওয়ার সময় দিলে নদীতে এমন বিশালাকৃতির মাছের প্রাচুর্য আরও বহুগুণ বৃদ্ধি পাবে।

এই বিভাগের আরও সংবাদ