জাতীয়

মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে নতুন অর্থনৈতিক হাব গড়ে তুলবে সরকার: শেখ রবিউল আলম

সুমন, স্টাফ রিপোর্টারঃ মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (সিবিএ) এর নব নির্বাচিত প্রতিনিধিদের Laporta অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় মোংলা বন্দর ৯নং জেটি চত্বরে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।বক্তব্য মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, শ্রমিকেরাই জাতির শ্রেষ্ঠ সন্তান। শ্রমের উপর নির্ভর করেই দেশের এ সমৃদ্ধি যার জন্য শ্রমিকদের প্রতি সরকারের রয়েছে কৃতজ্ঞতা। এখনো বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রম নির্ভর।

শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিক-মালিক, প্রতিষ্ঠানের সম্পর্ক টা নিবিড় হওয়া দরকার। একে অপরের পরিপূরক। প্রধানমন্ত্রী মনে করছেন দহ্মিন পশ্চিমাঞ্চলের উন্নয়ন নিশ্চিত করা দরকার। এই দহ্মিনাঞ্চল মোংলা বন্দরকে কেন্দ্র করে নতুন এক অর্থনৈতিক হাব এরিয়া হিসেবে প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছে সরকার। ১৫ দিনের মধ্যে ২ বার এসেছেন মোংলা বন্দরে। প্রধানমন্ত্রী মনে করছেন উন্নয়ন প্রতিষ্ঠিত করা।

নবনির্বাচিত প্রতিনিধিদের সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শপত গ্রহন ও শুভেচ্ছা ক্রেস্ট দেয়া হয়।এসময়ে, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক মোঃ জাকির হোসেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, প্রধান সমন্বয়ক এম এ সালাম, মোংলা পৌরসভা সাবেক মেয়র মোঃ জুলফিকার আলি, মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (সিবিএ) এর সভাপতি মোঃ সরোয়ার হোসেন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ