ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ সেক্রেটারি ফেরদৌসের নেতৃত্বে ঝটিকা মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা । শুক্রবার (৬ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এলাকায় এ মিছিলের ঘটনা ঘটে।

শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সুজন দত্ত তার ফেইসবুক আইডিতে মিছিলের একটি ভিডিও পোস্ট করে। মুহূর্তের মধ্যে ভিডিওটি ফেইসবুকে ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের নেতৃত্বে অর্ধশতাধিক যুবলীগের নেতাকর্মী জেলা যুবলীগের ব্যানারে একটি মহাসড়কে মিছিল করছে। ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানানো ও যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ পরশ, সাধারণ সম্পাদক নিখিলের মামলা প্রত্যাহারের দাবী করে জানানো হয়েছে। মিছিলে নেতাকর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী সহ কারান্তরীন নেতাকর্মীদের মুক্তি দাবী করে শ্লোগান দিচ্ছেন।

মিছিলে জেলা যুবলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস, সদর যুবলীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, যুবনেতা মমিন হোসেন, সরাইল উপজেলা যুবলীগ নেতা শেখ মো. মুন্না, সদর যুবলীগ নেতা রেজাউল হক, জেলা ছাত্রলীগের সহ- সভাপতি কাজী আশিকুর রহমান উপস্থিত ছিলেন।

খোঁজ খবর নিয়ে জানা গেছে, জেলা যুবলীগ নেতাকর্মীরা কুমিল্লা- সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা অংশের মালিহাতা নামক স্থানে সকাল ৭ টার দিকে মিছিল করেন।

এই বিভাগের আরও সংবাদ